English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ০০:১১

শফিক রেহমানের মামলা ও পরিবারের দায়িত্ব নিবে বিএনপি

ষ্টাফ রিপোর্টার
শফিক রেহমানের মামলা ও পরিবারের দায়িত্ব নিবে বিএনপি
সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

আর্ট শো লাল গোলাপের পরিচালক ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমানের মামলা পরিচালনা ও তার পরিবারের দেখাশোনার দায়িত্ব নিবে বিএনপি।  মঙ্গলবার রাতে দলটির সিনিয়র নেতাদের নিয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে এক জরুরি বৈঠক করেন। খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ রাত সোয়া ১১টার দিকে বৈঠক শেষ হলেও আনুষ্ঠানিকভাবে সাংবাদিতকদের কোনো ব্রিফ করা হয়নি। শফিক রেহমান ছাড়াও বৈঠকে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি সূত্র জানিয়েছে।