English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ২২:৫৪

সিনিয়র নেতাদের সাথে বৈঠক করছেন খালেদা

ষ্টাফ রিপোর্টার
সিনিয়র নেতাদের সাথে বৈঠক করছেন খালেদা
সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের সর্বিক পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন। 

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত রয়েছেন।

বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনে মেয়র আব্দুল মান্নানকে ফের গ্রেপ্তারে করণীয় সম্পর্কে আলোচনা হতে পারে বলে জানা গেছে।