English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৮:৩৩

খালেদার সাথে গণচীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী’র বৈঠক সন্ধ্যায়

ষ্টাফ রিপোর্টার
খালেদার সাথে গণচীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী’র বৈঠক সন্ধ্যায়
খালেদা জিয়া ফাইল ফটো

বাংলাদেশে সফররত গণচীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।