English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১০:১২

‘আ.লীগের সঙ্গে ওলামা লীগের কোনো সম্পর্ক নেই’

ষ্টাফ রিপোর্টার
‘আ.লীগের সঙ্গে ওলামা লীগের কোনো সম্পর্ক নেই’
ওলামা লীগের মানববন্ধন জাতীয় প্রেস ক্লাব ফাইল ছবি

ঢাকা: দীর্ঘ দিন ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ার থেকে সভা-সমাবেশ ও মানববন্ধন করে ওলামা লীগ। সংগঠনটির নেতারা নিজেদের আওয়ামী লীগের সহযোগী সংগঠন দাবি করলেও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।

গত শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগ নেতারা বর্ষবরণের অনুষ্ঠান বন্ধের দাবি জানানোর পরই তাদের ওপর ক্ষেপে যায় ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা’ নামের একটি সংগঠন। ওলামা লীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কী সম্পর্ক, তা স্পষ্ট করারও আহ্বান জানান তারা

এরআগে বিভিন্ন সময় আওয়ামী ওলামা লীগের ব্যানারে আয়োজিত সভা-সমাবেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রীদেরকে উপস্থিত থাকতেও দেখা গেছে। এমনকি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও ওলামা লীগ নেতাদেরকে ব্যানারসহ উপস্থিতি দেখা গেছে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরো বলেন, ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ব্যাপারে ওলামা লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেন তারা বিষয়টিকে ভুল বুঝাবুঝি বলে মন্তব্য করেন।