ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
ডিএমপিকে সুলতানা কামালের চ্যালেঞ্জ
ঢাকা: পহেলা বৈশাখে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে বৈশাখের আচার-অনুষ্ঠান-উৎসব চালিয়ে যাবার ঘোষণা দিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ দিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। ডিএমপির নিষেধাজ্ঞাকে তিনি ‘মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন’ বলেও মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘নারী নিরাপত্তা জোট’-এর এক সংবাদ সম্মেলনে সুলতানা কামাল বলেন, ‘আমরা অবশ্যই সারাক্ষণ, সর্বক্ষণ আমাদের পহেলা বৈশাখের আচার-অনুষ্ঠান-উৎসব চালিয়ে যাব এবং সরকার আইনগত ও সাংবিধানিকভাবে নিরাপত্তা দিতে বাধ্য থাকবে।’
সুলতানা কামাল বলেন, ‘রাষ্ট্রে নারীর সুরক্ষা দেওয়ার যে অঙ্গীকার রয়েছে তা না করে একটি মহল যারা উৎসবে আসে তাদের দোষ ধরে সার্বজনীন পহেলা বৈশাখের যে উৎসবের মনোভাব সেটা গুরুত্বহীন করে দিচ্ছে।’ বিকাল পাঁচটার মধ্যে সকলকে ঘরে ফিরে যেতে হবে বলে যে নির্দেশনা দেয়া হয়েছে তাকে ‘মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন’ বলে মন্তব্য করেন তিনি।
সুলতানা কামাল বলেন, পোশাক আশাকে নারীর সত্ত্বা যাতে বিকশিত না হয় সরকারের এই সিদ্ধান্ত এরই প্রতিফলন। এজন্যই নারীর নিরাপত্তার দায়িত্ব সরকার নিবে না বলেও অভিযোগ করেন তিনি।
সুলতানা কামালের অভিযোগ, এ দেশটায় যাতে কোনো ধরণের সার্বজনীন উৎসব করা না যায়, সে প্রক্রিয়া চলছে। অথচ সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, সার্বজনীনতা রয়েছে। আসলে সব ধরণের উৎসব বন্ধ করার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে। ‘রাষ্ট্র কিন্তু অঙ্গীকারবদ্ধ যে তারা ২৪ ঘণ্টাই নারী পুরুষের নিরাপত্তা দেবে। সাংবিধানিকভাবে কোনো নারী পাবলিক প্লেসে গেলে তাকে নিরাপত্তা দিবে সরকার। সরকার নিরাপত্তা দিতে পারবে না এমন কথা কোথাও লেখা নেই।
তিনি বলেন, ‘কিছু দুর্বৃত্ত্ব ভয় দেখিয়েছে। প্রকারান্তে ভয়ের সংস্কৃতিকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা যারা সার্বজনীনতায় বিশ্বাস করি তাদের ঘরে থাকতে হবে। আর ভয় দেখাতে পারলে সরকার সমর্থন দিবে। আমরা যারা সার্বজনীনতা বিশ্বাস করি, ধরনিরপেক্ষতা ও মানুষে মানুষের মধ্যে মেলামেশাকে সমর্থন করি তাদেরকে রাষ্ট্র ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়। আর যারা দুর্বৃত্ত- সারাক্ষণ হানাহানি, খুনোখুনি ও ধর্মান্ধতায় বিশ্বাস করে তারা ২৪ ঘণ্টা মাঠে থাকতে পারবে, সবকাজ চালিয়ে যেতে পারবে। এটা হতে পারে না।’
সুলতানা কামাল বলেন, ‘সবচেয়ে দুঃখের বিষয় এই নিষেধাজ্ঞা এমন এক সরকার দিয়েছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দাবি করে ক্ষমতায় এসছেন।’ আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। আমরা দাবি করছি মুক্তমনা মানুষের কথা চিন্তা করে সরকার এই সিদ্বান্ত বাতিল করবে।’
তিনি বলেন, পহেলা বৈশাখ আয়োজনের প্রাক্কালে নারী নিরাপত্তা জোট থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, বিকেল পাঁচটার পর জনগণ উন্মুক্ত স্থানে থাকতে পারবে না বলে যে প্রশাসনিক সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাতিল করা হোক। উন্মুক্ত স্থানগুলো যেন নারী পুরুষ সকলের চলাচলের উপযোগী থাকে তার ব্যবস্থা করা হোক।
তিনি বলেন, নারীর নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে, প্রতিটি নারী নির্যাতনের ঘটনার অপরাধীকে বিচারের মুখোমুখি করতে হবে। সংবাদ সম্মেলনে অ্যাকশান এইডের নির্বাহী পরিচালক ফারাহ কবির বলেন, উৎসবের রেশ শেষ না হওয়া পর্যন্ত আমরা থাকব। এটা আমাদের মৌলিক অধিকার। এটাকে খর্ব হতে দিবেন না।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ওযাজেদুল ইসলাম খান, এইড সার্ভাইবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহম্মেদ, লেখক জাহানারা নুরী।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য: যা বললেন আইন উপদেষ্টা
২১ অক্টোবর, ২০২৪ ১৬:০৬ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
গ্রেফতার হয়েছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২১ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


