English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১২:০০

জিডিপি অর্জনের মিথ্যা তথ্য দিচ্ছে সরকার

ষ্টাফ রিপোর্টার
জিডিপি অর্জনের মিথ্যা তথ্য দিচ্ছে সরকার
মির্জা ফখরুল ফাইল ফটো

সরকার জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জনের কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি চেয়পারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি একথা বলেন।

ফখরুল বলেন, সরকার ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ অর্জনের কথা বলে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। বিভিন্ন দাতা সংস্থা থেকে শুরু করে বিশ্বব্যাংক পর্যন্ত সকলেই বলছে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ হবে। এখানে বিষয়টি পরিষ্কার যে সরকারের দাবি সম্পূর্ণ মিথ্যা।