English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১১:৫৬

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকোর মামলার শুনানি ফের পেছাল

ষ্টাফ রিপোর্টার
খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকোর মামলার শুনানি ফের পেছাল
খালেদা জিয়ার ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশন (দুদক)এর দায়ের করা নাইকো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির ফের পিছিয়ে আগামী ৭ জুন পুনর্নির্ধারণ করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১২এপ্রিল) ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালতে এদিন ধার্য করেন। এই মামলার বাকি ১১ জন আসামির মধ্যে সাতজন আদালতে অনুপস্থিত থেকে তাদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে অভিযোগপত্র দেয় দুদক। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।