English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ০৯:৩২

বেলা ১১টায় জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপি

বেলা ১১টায় জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপি
ফাইল ফটো

ঢাকা: আজ মঙ্গলবার বেলা ১১টায় চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বিএনপি।

এরআগে গতকাল সোমবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের  কর্মকর্তা শায়রুল কবির খান।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বক্তব্য রাখবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।