English Version
আপডেট : ৭ এপ্রিল, ২০১৬ ১৭:১৭

বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারা নব্য রাজকার

অনলাইন ডেস্ক
বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারা নব্য রাজকার

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে যারা কথা বলে তারা নব্য রাজকার। বৃহস্পতিবার (৯৭ এপ্রিল) সকালে বাংলা একাডেমি ও বিশ্ববাংলা কবিতা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে কটাক্ষ করে যারা কথা বলে তারা নব্য রাজকার। মাঝখানে কিছুদিন বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তার কীর্তিগুলোকে ধামাচাপা দেওয়া হয়েছিল। বর্তমান সরকার ও স্বাধীনতার স্বপক্ষের বুদ্ধিজীবীরা জাতির জনকের নানাকীর্তি উদঘাটন করেছে।’

বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত আলোচনা, কবিতাপাঠ ও বঙ্গবন্ধু শীর্ষক প্রদর্শনীতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

কবি অসীম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি আসলাম সানী। আলোচনা শেষে প্রতিশ্রুতিশীল কবিরা বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠা করেন।