English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ২২:২৭

গুলশানে ২০ দলের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

ষ্টাফ রিপোর্টার
গুলশানে ২০ দলের নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা

ঢাকা: ২০ দলীয় জোটের সিনিয়র নেতাদের সাথে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়া।  সোমবার রাত সোয়া ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, চলতি ইউপি নির্বাচনে সহিংসতায় প্রাণহানি, ক্ষমতাসীন দলের নেতা ও প্রশাসনের দায়িত্ব প্রাপ্তদের কেন্দ্র দখল, জাল ভোট, দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানে বাধা সৃষ্টির সহ বিভিন্ন ইস্যুতে নির্বাচনে অংশ নেয়া না  নেয়া বিষয়ে আলোচনার জন্য এই ববৈঠক আহ্বান করা হয়েছে।