English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৬ ১০:৩৮

জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন জিএম কাদের

প্রেস বিজ্ঞপ্তি
জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন জিএম কাদের

ঢাকা:  জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন।

সোমবার বেলা ১১টায় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  এতে জিএম কাদের ছাড়াও দলের মহাসচিব ও মুখপাত্র এবিএম রুহুল আমীন হাওলাদারের অংশ নেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, জাতীয় পার্টির কাউন্সিল নিয়েই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেন্যু না পাওয়ায় বেশ কয়েকবার সম্ভাব্য তারিখ দিয়েও সম্মেলনের দিনক্ষণ ঠিক করা যায়নি। এখন কবে, কখন হবে কাউন্সিল তা নিয়েই কথা বলবেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের ও দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।