English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৩:০৯

মঙ্গলবার আদালতে গিয়ে জামিন চাইবেন খালেদা

ষ্টাফ রিপোর্টার
মঙ্গলবার আদালতে গিয়ে জামিন চাইবেন খালেদা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করবেন। এই মামলায় খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় এ আদেশ দেয়া হয়।

শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে দুই ঘন্টা বৈঠক শেষে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এসময় উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আব্দুর রেজাক খান, আইনজীবী সমিতির নেতা জয়নাল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, সানাউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।