‘জনগণের ক্ষমতায়ন’ শেখ হাসিনার দর্শন: ওমর ফারুক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন ‘জনগণের ক্ষমতায়ন ’। জনগণের ক্ষমতায়ন হল- উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জনগণের মতামত প্রদানের সুযোগ। বলে এমন মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ ১৩ নম্বর ওয়ার্ডের (পল্টন থানা) ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওমর ফারুক চৌধুরী বলেন, বিশ্বের অনেক দেশে উন্নয়ন হয়েছে কিন্তু কথা বলার অধিকার নাই, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ঘটিয়েছেন আবার মানুষের কথা বলার অধিকার দিয়েছেন। সার্বিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় জনগণের ক্ষমতায়নের কোনো বিকল্প নাই। কাউন্সিলের উদ্ধোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মো. ফারুক হোসেন, মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষ ও প্রশিক্ষণ সম্পাদক মিজানুল ইসলাম মিজু। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। আরো বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি, ঢাকা মহানগর দক্ষিণ সহ -সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, হারুন অর রশিদ, এনামুল হক আরমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহীম খলিল মারুফ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, আইন সম্পাদক শাহনাজ পারভীন হিরা। সভাপতিত্ব করেন সাহাবুদ্দিন আহমেদ দুলাল, সভা পরিচালনা করেন মো. আকবর হোসেন। দ্বিতীয় অধিবেশন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রারাটের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা আহ্বান করলে সভাপতি পদে সাহাবুদ্দিন আহমেদ দুলাল এবং সাধারণ সম্পাদক পদে মো. আকবর হোসেনের নাম প্রস্তাব করা হয়। একের অধিক প্রার্থী না থাকায় সভাপতি পদে সাহাবুদ্দিন আহম্মেদ দুলাল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মো. আকবর হোসেনকে নির্বাচিত করা হয়। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি কলিমুল্লাহ কলু, যুগ্ম সম্পাদক মো. সোহেল সরদার, মীর আব্দুল হাদি, মুন্সী মোহম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক কফিল মাহমুদ, মো. রিপন মোল্লা, মো. বাসার মিয়াকে নির্বাচিত করা হয়।


