English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১২:১৪

সীতাকুণ্ডের ৩ ইউপিতে বিএনপির ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক
সীতাকুণ্ডের ৩ ইউপিতে বিএনপির ভোট বর্জন
সীতাকুণ্ডের মানচিত্র

কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে সীতাকুণ্ড উপজেলার তিন ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। তারা পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. হেলাল উদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল কালাম আজাদ ও সোনাইছড়ি ইউনিয়নের নুরুদ্দিন মো.জাহাঙ্গীর চৌধুরী ভোট বর্জন করেছেন বলে জানিয়েছেন তিন উপজেলায় নির্বাচন মনিটরিং সেলের প্রধান হাসান মো.জসিম উদ্দিন।

এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা না নেওয়ায় তিনজন প্রার্থী নির্বাচন বর্জন করে পুনঃতফসীল ঘোষণার মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।