English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ০৯:৪৮

বরুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি:
নিজস্ব প্রতিবেদক
বরুড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নে আরিফপুর কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে বিএনপি প্রার্থী জাকির হোসেন গুরুতর আহত হন।

বৃহস্পতিবার ভোটগ্রহণের শুরুতেই আওয়ামী লীগের লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করলে বিএনপি সমর্থকরা বাধা দেয়। এতে করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে আবার সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থালে গেছে অতিরিক্ত পুলিশ।