English Version
আপডেট : ১৯ মার্চ, ২০১৬ ১৫:০৮

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেন খালেদা

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে জাতীয় নেতাদের স্মরণ করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুর ১২.৫০টায় সভাপতির বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর এ প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, বিজয়ের মাসে অনুষ্ঠিত কাউন্সিলে জাতীয় নেতা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযুদ্ধাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।