English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ০৮:২৭
সুপ্রীম কোর্ট বার নির্বাচন

সুপ্রিম কোর্ট বারে বিএনপির প্রার্থী জয়নাল-খোকন

নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্ট বারে বিএনপির প্রার্থী জয়নাল-খোকন

সুপ্রীম কোর্ট বারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সভাপতি পদে চূড়ান্ত হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট জয়নাল আবেদীন। এছাড়া সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ঘোষণা করা হয়।

বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে এ ঘোষণা দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।