English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১২:৩৭

বিএনপির কাউন্সিল হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

নিজস্ব প্রতিবেদক
বিএনপির কাউন্সিল হবে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

বিএনপির আসন্ন ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের জন্য রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি পেয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের ওখানে আমরা (বিএনপি) কাউন্সিল করতে পারব। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এদিকে, ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল কবির শাহীন, তায়েফুল ইসলাম টিপু প্রমুখ।