English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ১০:৪০

খালেদা আদালতে যাবে না

নিজস্ব প্রতিবেদক
খালেদা আদালতে যাবে না

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে আজ হাজির হচ্ছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে একটি বক্তব্যের সূত্র ধরে খালেদা জিয়ার বিরুদ্ধে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে এনে গত ২৫ জানুয়ারি সমন জারি করেন আদালত।

সেই হিসেবে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়া হয়েছিল। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ।

খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তিনি আজ আদালতে হাজির হতে পারবেন না।