English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৫:১৩

দুইদল এক থাকলে কেউ ক্ষমতা দখল করতে পারবে না: খালেদা

অনলাইন ডেস্ক
দুইদল এক থাকলে কেউ ক্ষমতা দখল করতে পারবে না: খালেদা

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আ.লীগ-বিএনপি এক থাকলে অন্য কেউ ক্ষমতা দখল করতে পারবে না। মঙ্গলবার(১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গুলশান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১/১১ এর কুশিলবদের ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, কীসের ভয়? আমাদেরকে কেউ জেলে নিতে পারবে না।

বিগত আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যেদের মধ্যে আর্থিক অনুদান তুলে দেওয়ার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।