ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শীর্ষ নেতৃত্বের অনাগ্রহ; তবু ইউপি নির্বাচনে যাচ্ছে বিএনপি
গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভরাডুবির পর আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের অনাগ্রহ রয়েছে বলে জানা গেছে। এরপরও দলকে সংগঠিত করতে ও সচল রাখতে ইউপি নির্বাচনে যাবে বিএনপি। যদিও এখনও পর্যন্ত দলটিতে নির্বাচনকেন্দ্রিক কোনো প্রস্তুতি বা তৎপরতা দৃশ্যমান নয়।
বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দলের স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে নেতিবাচক মনোভাব দেখান। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের মত ক্ষমতাসীন দল একই কায়দায় ইউনিয়ন পরিষদও জোরজবরদস্তি দখল করে নেবে বলে তারা আশংকা প্রকাশ করেন। তাই জেনেশুনে ওই নির্বাচনে অংশ নিয়ে কোন লাভ নেই বলে তাদের মন্তব্য। তবে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির একজন জ্যেষ্ঠ সদস্য দলের চেয়ারপারসনকে মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে যুক্তি দেখান। ওই নেতা বলেন, পৌর নির্বাচনে অংশ নিয়ে বিএনপির লোকসান হয়নি, বরং লাভ হয়েছে। তিনি যুক্তি দেখান, জবরদখলের পরও বিএনপি ২৫টি পৌরসভায় জিতেছে। আর কেন্দ্র দখল করে সরকারি দল যে ভোট কারচুপি করেছে, তা গণমাধ্যমের কল্যাণে সবাই জেনেছে। এমনকি ‘প্রামাণ্যচিত্র’ তৈরি করে তা বিদেশি কূটনীতিকদের দেখাতেও পেরেছে। এসব যুক্তি-ব্যাখ্যা শোনার পর খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে মত দেন বলে জানা গেছে।
ইউপি নির্বাচন নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের অনাগ্রহের বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বীকার করে বলেন, এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়ার তো সুযোগ দেখি না। জনগণ ভোট দিলেও জেতার কোনো গ্যারান্টি নেই। তারপরও আমরা যাব। কারণ, স্থানীয় সরকারের সব নির্বাচনেই আমরা অংশ নিয়েছি।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, দলীয় প্রতীকে দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে আগামী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পর্যায়ক্রমে ভোট গ্রহণ শুরু হবে। এর মধ্যে মার্চের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে ১২টি উপকূলীয় জেলার ৭৭২টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে কমিশন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধির খসড়াও নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
পৌরসভা নির্বাচনে অংশ নিতে দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস ও তৎপরতা ছিল, ইউনিয়ন পরিষদ নিয়ে সে রকম দেখা যাচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কেন্দ্র থেকে মাঠপর্যায়ে কোনো নির্দেশনা পাঠানো হয়নি। দলের নীতিনির্ধারণী মহলেও নির্বাচনকেন্দ্রিক কোনো প্রস্তুতি দৃশ্যমান নয়। নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। নির্বাচনী বিধিমালাও প্রকাশ করা হয়নি। তাই বিএনপির নির্বাচন কার্যক্রমও শুরু হয়নি।
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩ -
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১০ -
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস লুৎফুজ্জামান বাবর
১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:৩৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


