ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
বাংলাদেশ আজ লুটপাটের মহাসড়কে : বিএনপি
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়নের ‘অতিরঞ্জিত প্রচার’ চালিয়ে জনগণকে ‘বোকা বানাতে’ চেয়েছেন বলে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। “উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ গেছে কি না, জানি না। তবে অর্থনীতির লুটপাটের মহাসড়কে গেছে, তাতে কোনো সন্দেহ নেই,” বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।
সরকারের দুই বছরে পূর্তিতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে বুধবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের রাজনৈতিক দিক নিয়ে প্রতিক্রিয়া জানান। অর্থনীতি নিয়ে কথা বলেন মঈন খান।
টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্তিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তার সরকারের উন্নয়নের ফিরিস্তি দিয়ে বলেছিলেন, “বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।”
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতাও চান আওয়ামী লীগ সভানেত্রী।
প্রধানমন্ত্রী ভাষণে যা বলেছেন, বাস্তবতা তার চেয়ে ভিন্ন দাবি করে কিছু দিন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মঈন খান সংবাদ সম্মেলনের শুরুতেই বলেন, “অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক দিয়ে আমি আমার বক্তব্যকে সমর্থন করবে। কোনো গাল-গল্পের ভিত্তিতে নয়।”
প্রধানমন্ত্রী তার ভাষণে বিএনপির শাসনামলের সঙ্গে তুলনা করে অর্থনীতির বিভিন্ন সূচকে বাংলাদেশের অগ্রগতি এবং বিভিন্ন অর্জন তুলে ধরে প্রবৃদ্ধি ৭ শতাংশে নেওয়ার পরিকল্পনা তুলে ধরেছিলেন।
মঈন খান বলেন, “বিএনপি সরকারের শেষ অর্থবছরে আমরা প্রবৃদ্ধি নিয়ে গিয়েছিলাম ৬ দশমিক ৭ শতাংশে। দীর্ঘ ৭ বছর চেষ্টা করেও সরকার (আওয়ামী লীগ) কিন্তু সেই ৬ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারেনি। তো উন্নয়নের মহাসড়ক কোন দিকে যাচ্ছে, সেই সূচকগুলো তা বলে দিচ্ছে। আমাদের বলার প্রয়োজন নেই।”
প্রধানমন্ত্রীর বক্তব্যে বিভিন্ন তথ্য ফুলিয়ে-ফাঁপিয়ে তুলে ধরা হয়েছে দাবি করে তিনি বলেন, “সম্ভবত গতকালের (প্রধানমন্ত্রীর ভাষণের) স্ক্রিপ্টরাইটার যারা ছিলেন, তারা ভুলে গিয়েছিলেন যে ২০০৯ সাল থেকে শুরু করে বর্তমান বছর পর্যন্ত বর্তমান সরকার ফুলিয়ে ফাঁপিয়ে যে অর্থনীতির সূচকগুলো বলেছিল, তার প্রত্যেকটি বিশ্ব ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কনটেস্ট করেছিল।
“প্রতিবছরে তাদের যে হিসাব, তা সরকারি হিসেবের অনেক নিচে ছিল এবং এমন অভিযোগও এসেছে, সরকারের পরিসংখ্যান বিভাগ তা বাড়িয়ে তৈরি করে। আমরা এটাও দেখেছি, রাতারাতি সেইসব সূচক পরিবর্তন করা হয়েছে।”
“তারপরও সরকার এত বাড়িয়ে, এত সাজিয়ে, এত অংক কষেও কিন্তু আমাদের শাসনামলের ৬ দশমিত ৭ শতাংশে পৌঁছাতে পারেনি। আমার বিশ্বাস আজকের অর্থনীতি কোথায় আছে এই একটি সূচকই যথেষ্ট,” বলেন তিনি।
মঈন খান বলেন, “এসব অতিরঞ্জিত (inflated)) সূচক দিয়ে দেশের আপামর জনসাধারণকে বোকা বানানো যাবে না। অর্থনীতির যারা বিশেষজ্ঞ, তাদের তো নয়ই।”
রাজনীতি বিভাগের আরো খবর
রাজনীতি বিভাগের আরো খবর
-
ভারত সহজে শেখ হাসিনাকে ফেরত দেবে না
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
কিছুটা সংস্কার না করে নির্বাচনে গেলে ছাত্র-জনতার সঙ্গে অন্যায় হবে: উপদেষ্টা সাখাওয়াত
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
বিগত সময়ে ঘটে যাওয়া আর্থিক দুর্নীতির সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৩ -
এখনো গণ-অভ্যুত্থানের পূর্ণ বিজয় আসেনি: ফরহাদ মজহার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০২ -
নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন খালেদা জিয়া-তারেক রহমান: অ্যাটর্নি জেনারেল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০১ -
দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৩ -
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িত কাওকে ছাড় দেয়া হবে না: উপদেষ্টা আসিফ মাহমুদ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০২ -
দেশে-বিদেশে লেনদেনের সব নথি তলব করেছে বিএফআইইউ
২৪ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ -
নথি চাওয়ার পরেই কেন আগুন: রিজভী
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৮ -
১৪ বছর পর প্রকাশ্যে হচ্ছে শিবিরের সদস্য সম্মেলন
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৬ -
ফ্যাসিজমের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত আব্দুল্লাহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরার দাবি ভুয়া
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৪০ -
বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না: প্রধান উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:১০ -
আওয়ামী দোসরদের কাজ গুজব ছড়ানো: প্রেস সচিব
২৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৩০ -
রাষ্ট্রের সংস্কার কাজ মার্চের মধ্যে শেষ হবে: ধর্ম উপদেষ্টা
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন: তথ্য উপদেষ্টা
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:০৮ -
৩০০ আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত?
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫ -
'মার্চ ফর ইউনিটি' পালনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৯ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
স্যার নয়, আমি আপনাদের ভাই: নাহিদ ইসলাম
২৪ নভেম্বর, ২০২৪ ১৩:০৩ -
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:১০ -
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস লুৎফুজ্জামান বাবর
১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:৩৬
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


