English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯

বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

অনলাইন ডেস্ক
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ

কাতার এয়ারওয়েজে করে গত ২৪ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের। এজন্য তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সোহেল তাজ গণমাধ্যমকে বলেন, আমি নিয়মিত যাই, গত ২০ বছরে প্রতিবার অন্তত ২ থেকে ৩ বার গিয়েছি। এ বছরের জুনেও গিয়েছি। এপ্রিল মাসে গেলাম।

তিনি বলেন, ২৪ সেপ্টেম্বর কেন আমাকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো- এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, আগামীকাল (রোববার) জেনে তারপর জানাতে পারবো।

উল্লেখ্য, ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালেও একই আসন থেকে নির্বাচিত হন তিনি।