ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
বদলে গেছে সচিবালয়
প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। পতিত শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বসতেন এখানে। দেশ ও দল পরিচালনা করতেন নির্ধারিত মন্ত্রণালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেই। প্রতিদিন তাদের দপ্তরে আসতেন হাজারো দর্শনার্থী; যাদের বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী। বাদ যেতেন না ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতারাও। গাড়ি প্রবেশের স্টিকার না থাকলেও তাদের কারো কারো গাড়ির সামনে থাকতো সরকারি স্টিকার। পাস ছাড়াই প্রবেশ করতেন সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নির্দেশে। দর্শনার্থী আর গাড়ির চাপে নিরাপত্তা কর্মীদের হিমশিম খেতে দেখা যেত। তবে সচিবালয়ে নেই আগের সেই দৃশপট। বদলে যাওয়া সচিবালয়ে ফিরেছে শৃঙ্খলা। নেই গাড়ির জটও। নেই তদবিরবাজদের তৎপরতা।
ছাত্র-জনতার অভূত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর চরম নিষ্ক্রিয়তায় দেশজুড়ে সৃষ্টি হয়েছিল অস্থিরতা। তবে সেনাবাহিনী এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ পদক্ষেপে সৃষ্টি হয়নি বিশৃঙ্খলা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টারত কুশীলবদের লক্ষ ছিল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। শুধু অস্থিরতা সৃষ্টিই নয়, টার্গেট ছিল সচিবালয়ের মতো সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থায় ধ্বস নামানো। নড়বড়ে নিরাপত্তা বলয় প্রধান ফটক হয়ে পড়েছিল অরক্ষিত। কখনো শিক্ষার্থী, কখনো নার্স, কখনো গ্রাম পুলিশ আবার কখনো আনসার বাহিনীর সাথে আওয়ামী লীগের কর্মীরাও গেট ঠেলে ঢুকে পড়েছিল। তবে এই অবস্থান বেশিদিন থাকেনি। একটু পরে হলেও ঘুরে দাঁড়িয়েছে সচিবালয়ের প্রশাসন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
মঙ্গলবার সরেজমিনে সচিবালয়ে দেখা যায়, বদলে যাওয়া নতুন এক সচিবালয়। যেখানে ছিল না দর্শনার্থীদের ভিড়, ছিল না গাড়ির উপচেপড়া জট। শৃঙ্খলায় কাজের পরিবেশ ফিরেছে সব মন্ত্রণালয় ও বিভাগে। বিষয়টি নিয়ে সচিবালয়ে কর্মরত একাধিক কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, তদবির পার্টির যন্ত্রণা থেকে মুক্ত আছেন বেশ কিছু দিন ধরে। এমন পরিবেশ সচিবালয়ের কাজের জন্য অত্যন্ত জরুরি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে কথা বলে জানা যায়, আগের মতো এখন আর যে কোন কর্মকর্তাই সচিবালয়ে প্রবেশে দর্শনার্থী পাস ইস্যু করতে পারেন না। আগে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপ সচিব পাস দিতে পারতেন। এখন সে নিয়ম আর নেই। দর্শনার্থী কমানোর পাশাপাশি তদবিরবাজের প্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
বদলে যাওয়া সচিবালয়ের বিষয়ে জানতে চাইলে জননিরাপত্তা বিভাগের উপসচিব আশরাফুর রহমান বলেন, ‘তদবিরবাজের প্রবেশ বন্ধ এবং সচিবালয়ে কাজের পরিবেশ ও শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে জননিরাপত্তা বিভাগ থেকে যে নির্দেশনা দেয়া হচ্ছে, সচিবালয়ে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন। এজন্যই আসলে বদলে গেছে সচিবালয়ের পরিবেশ।’
তিনি বলেন, ‘এজন্য কখনো কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কথা শুনতে হচ্ছে, গালি খেতে হচ্ছে। তবে তারা হাল ছাড়তে নারাজ।’
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪
-
পারমাণবিক শক্তিতে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক সহযোগিতা চুক্তি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:০০ -
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩


