ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
শেখ হাসিনা যা পরিকল্পনা করেন তা বাস্তবায়ন করেন : মতিয়া চৌধুরী
বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরিকল্পনা যেখানে যায়, আমরা পেছনে দৌড়াই। একসময় কাগজে লেখা হতো, 'পরিকল্পনার পরি উড়িয়া গিয়াছে কল্পনা বসিয়া আছে'। আমাদের দেশেও তদ্রূপ দেখা যেত। কিন্তু শেখ হাসিনা যখন পরিকল্পনা করে, কল্পনাও বাস্তবায়ন হয়ে যায় এবং পরিরাও কল্পনা বাস্তবায়নে সাহায্য করে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্রলীগের আয়োজিত ‘জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন : ভেঙেছে দুয়ার এসেছে জ্যোতির্ময়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রী তাঁর পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া শিক্ষা ড. কুদরাত-এ খুদা কমিশনের ওপর ভিত্তি করে তিনি আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন। আমাদের রাজনীতিতে কিছু কবিরাজ আছে। তারা শুধু নিদান হাঁকতে আছেন এবং কিছু ডক্টর, ডিগ্রিধারীও আছেন, তাদেরও একই অবস্থা। অথচ আজকে তাদের ভবিষ্যদ্বাণী সফল হয় নাই।'
তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো, তবে উনি নিজেই মিথ্যা ভবিষ্যদ্বাণীকে মিথ্যায় পরিণত করে বাংলাদেশকে শুধু স্বাধীন দেশ হিসেবে নয়; একটি ভিত্তির ওপর আধুনিক বাংলাদেশ বাস্তবায়িত করতে পারতেন।'
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনার স্মৃতিচারণা করে মতিয়া চৌধুরী বলেন, '১০ জানুয়ারি বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে। সেদিন অহরহ মানুষ বঙ্গবন্ধুকে একটু ছুঁয়ে দেখার উদ্দেশে চেয়ে থাকছিল। আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণকে অনুরোধ করছিল বঙ্গবন্ধুকে বিমান থেকে নামতে জায়গা করে দেওয়ার। কিন্তু কে শোনে কার কথা। সবাই বঙ্গবন্ধুকে ছুঁয়ে দেখতে চেয়েছিল।'
'আমরা জানি বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে' জানিয়ে তিনি বলেন, "এমনকি কারাগারের পাশে কবরের নির্যাতনের দৃশ্যগুলোও দেখানো হলো। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, 'তোমরা আমাকে ফাঁসি দেবে আমি জানি কিন্তু আমার মৃতদেহ বাংলাদেশে পাঠিয়ে দেবে।’ এই দেশের মাটি তিনি জীবিত অবস্থায় আর স্পর্শ করতে পারবেন কি না সেই সন্দেহে দিনযাপন করছিলেন কারাগারে। অবশেষে তিনি জ্যোতির্ময় হিসেবে আবির্ভূত হলেন বাংলার মাটিতে।"
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


