English Version
আপডেট : ২৬ জুন, ২০২২ ২০:৪০

পল্লবীতে ১৩০০ ইয়াবাসহ গ্রেফতার ৬

অনলাইন ডেস্ক
পল্লবীতে ১৩০০ ইয়াবাসহ গ্রেফতার ৬

রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ ইয়াবা বড়িসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) রাতে পল্লবী থানার ১২ নং সেকশন উত্তর কালশী ইসিবি রোডের শতক ফুয়েল স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সাইফুল ইসলাম, মো. রিয়াজ, মো. হাসেম, মো. জুয়েল, মো. শামিম ওরফে হারুন ও মো. মহিন উদ্দিন ওরফে মোহন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানা পুলিশের টহল টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ হাজার ৩০০ ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।