ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
পদ্মা সেতুসহ অন্যান্য রুটে বাস ভাড়ার নতুন তালিকা
পদ্মা সেতু হয়ে চলাচল করতে যাওয়া বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল থেকে মাওয়া ফেরিঘাট হয়ে চলে এমন ১২টি রুটের বাস ভাড়া পুনর্নির্ধারণ এবং চট্টগ্রাম-খুলনা, কক্সবাজার-বরিশাল ও চট্টগ্রাম-বরগুনা রুটের নতুন ভাড়ার তালিকা করা হয়েছে।
গত ৭ জুন সায়েদাবাদ থেকে মাওয়া ঘাট হয়ে চলা ১৩টি রুটের ভাড়ার তালিকা করেছিল বিআরটিএ। বহু বছরের পুরোনো রুট ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। নতুন রাস্তা নির্মাণে দূরত্ব কমার বিষয়টি বিবেচনা করা হয়নি।
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কাছ থেকে দূরত্ব এবং বিদ্যমান ফেরি ও সেতুর টোলের হালনাগাদ তালিকা ধরে গতকাল ভাড়া পুনর্নির্ধারণ করা হলো। ফলে আগের তালিকা থেকে ভাড়া কিছুটা কমবেশি হয়েছে।
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল কার্যকরের প্রজ্ঞাপন না হওয়ায় বিআরটিএ তা বাদ দিয়ে ভাড়া নির্ধারণ করেছে। বাসে ৪০ আসন ধরে ভাড়ার তালিকা করা হয়েছে। আসন কমলে ভাড়া বাড়বে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের জন্য এই ভাড়ার তালিকা কার্যকর নয়। এই বাসের ভাড়া মালিকরা নির্ধারণ করে থাকেন।
ঢাকার সায়েদাবাদ থেকে মাওয়া, ভাঙ্গা, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ১৫৬ কিলোমিটার। ৭ জুনের তালিকায় এ রুটে ভাড়া করা হয়েছিল ৪১২ টাকা।
পুনর্নির্ধারিত তালিকায় তা ৪২১ টাকা হয়েছে। পদ্মা সেতুর ২ হাজার টাকা টোলসহ আগের তালিকায় এ পথে মোট ২ হাজার ১৭২ টাকা টোল ধরে ভাড়া নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই পথে পদ্মা সেতু ছাড়াও অন্তত চারটি জায়গায় ৫৩০ টাকা টোল দিতে হয়। পুনর্নির্ধারিত তালিকায় তা সমন্বয় করা হয়েছে।
আগের তালিকায় ঢাকা-গোপালগঞ্জ রুট ভায়া ধরা হয়েছিল মাওয়া, ভাঙ্গা ও রাজৈর। ভাড়া ধরা হয়েছিল ৫০৪ টাকা। নতুন তালিকায় পদ্মা সেতু, মাওয়াকে ভায়া ধরায় ঢাকা-গোপালগঞ্জের দূরত্ব ৪৩ কিলোমিটার কমেছে। তাই এই রুটে ১৪৫ কিলোমিটারে পুনর্নির্ধারিত ভাড়া করা হয়েছে ৩৯২ টাকা। নতুন তালিকায় ঢাকা-খুলনার দূরত্ব কমেছে ৪০ কিলোমিটার। আগের তালিকায় ২৪৭ কিলোমিটার দূরত্বের জন্য যাত্রীপ্রতি ভাড়া ধরা হয়েছিল ৬৩৯ টাকা। নতুন তালিকায় ২০৭ কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া করা হয়েছে ৫৩৭ টাকা। ৭৩ কিলোমিটার দূরত্বের জন্য ঢাকা-শরীয়তপুরের ভাড়া ২২৬ টাকা।
ঢাকা-পিরোজপুর ৫৩২, বাগেরহাট হয়ে ঢাকা-পিরোজপুর ৫৮৩, ঢাকা-পটুয়াখালী ৫১৯, ঢাকা-মাদারীপুর ৩১৩, ঢাকা-সাতক্ষীরা ৬৫৪, ঢাকা-ফরিদপুর ২৯২, বাবুবাজার সেতু হয়ে শরীয়তপুর ২২৬ এবং ঢাকা-কুয়াকাটা ৭০১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগের তালিকা থেকে ঢাকা-চরফ্যাসন রুট বাদ পড়েছে।নতুন রুট কক্সবাজার থেকে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে বরিশালের দূরত্ব ৫৫৪ কিলোমিটার। ভাড়া ধরা হয়েছে ১ হাজার ৩৪৯ টাকা।
চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, মাদারীপুর হয়ে খুলনার দূরত্ব ৪৬৯ কিলোমিটার; ভাড়া ১ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা, পোস্তগোলা, পদ্মা সেতু, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে বরগুনার দূরত্ব ৪৯৫ কিলোমিটার; ভাড়া ১ হাজার ২২৩ টাকা।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


