ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
নাবিকের ফোনে ছিলেন ছোট ভাই, রকেট এসে কেড়ে নিল প্রাণ!
ইউক্রেন সময় বুধবার (২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিট, ঠিক তখন বাংলাদেশে রাত প্রায় সাড়ে ৯টা। তখন ছোট ভাই গোলাম রহমান প্রিন্সের সঙ্গে ফোনে কথা বলছিলেন রাশিয়ার আক্রমণের কারণে ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (২৯)।
এর মধ্যেই জাহাজটিতে রকেট হামলা চালানো হয়। এতে আগুন ধরে যায় জাহাজে। আর ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তেই প্রাণ হারান তিনি। বিলাপ করতে করতে কথাগুলো বলছিলেন নিহত এ নাবিকের মা আমেনা বেগম।
গোলাম রহমান প্রিন্স ঢাকা থেকে বাড়িতে ফিরছেন। মোবাইল ফোনে তিনি বাংলানিউজকে বলেন, গতকালক রাতে আমার সঙ্গে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় আমি একটি বিকট শব্দ শুনতে পাই। কিছু বুঝতে পারছিলাম না, ওখানে কি ঘটেছে। বিকট শব্দের বেশ কয়েক মিনিট পর মোবাইল ফোনের লাইন কেটে যায়। এতে ওখানে কি ঘটেছে, তা নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি।
তিনি আরও বলেন, বড় ভাই হাদিসুর পরিবারের সবার কাছে দোয়া চেয়েছিলেন, যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারেন।
ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত মো. হাদিসুর রহমানের মৃত্যুর খবর পেয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছে গোটা পরিবার।
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বাজারসংলগ্ন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা মো. আবদুর রাজ্জাক (অবসরপ্রাপ্ত শিক্ষক) ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে হাদিসুর।
তিন ভাই এক বোনের মধ্যে বোন সবার বড়। এরপর হাদিসুর রহমান। তার ছোট দুই ভাই লেখাপড়া করেন বরগুনায়। হাদিসুর রহমানই শুধু উপর্জন করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। ছেলের লাশ দেশে আনার জন্য সরকারের কাছে আকুতি জানিয়েছেন তারা।উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, এখন তো আরও দুশ্চিন্তায় আছি, মরদেহ দেশে আনব কীভাবে। জেলা প্রশাসকের কাছে যাব, মরদেহ দেশে আনার বিষয়ে সহযোগিতা চাইতে।
বরগুনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক শাহাবুদ্দিন আহমেদ বলেন, নিহত হাদিসুরের মরদেহ দেশের আনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।
স্বজনরা জানান, এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটিতে সাত বছর ধরে চাকরি করেন হাদিসুর। জাহাজ থেকে হাদিসের এক বন্ধু ফোন করে জানান যে বন্দরের জলসীমায় ২৪ ফেব্রুয়াারি থেকে আটকে আছে তাদের জাহাজ। ইউক্রেন সময় বুধবার ৫টা ১০ মিনিটের দিকে তাদের জাহাজে হামলা হয়। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।বুধবার (০২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) এ হামলা হয় বলে জানান সেখানে অবস্থান করা বাংলাদেশি নাবিক সালমান সামি।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪
-
ভেনেজুয়েলার তেলের মজুতের এক-পঞ্চমাংশ দখলে নেয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৮ -
বিটিভিতে নিজেদের প্রচার কম করার অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী
২৯ আগস্ট, ২০২৬ ২০:৩৪ -
নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৮ -
বিনামূল্যে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
২৯ আগস্ট, ২০২৬ ২০:২৫ -
শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে জামিন তানজিন তিশার
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৬ -
অবসরের টাকা পেতে আর ঘুরতে হবে না শিক্ষকদের: প্রধানমন্ত্রী
১৭ আগস্ট, ২০২৬ ০১:২৩ -
মডেল-অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৭ আগস্ট, ২০২৬ ০১:১৯ -
বাংলাদেশসহ ৫০ দেশের ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯ -
সন্তানের ধর্মীয় শিক্ষায় সরকারের হস্তক্ষেপ? টেক্সাসের নতুন আইনের বিরুদ্ধে আদালতে অভিভাবকরা
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৮ -
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
২ আগস্ট, ২০২৬ ১৪:৩৭ -
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬


