English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৩৭

ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়িকে হস্তান্তরের নির্দেশ

অনলাইন ডেস্ক
ইভ্যালির ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়িকে হস্তান্তরের নির্দেশ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রাকে হস্তান্তর করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী ব্যারিস্টার তাপস কান্তি বল সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের কিছু সংখ্যক শেয়ার তার আত্মীয়-স্বজনের নামে হস্তান্তরে সহযোগিতা করতে নির্দেশ দেন হাইকোর্ট। ইভ্যালির অর্ন্তবর্তী পরিচালনা বোর্ডকে এ সহযোগিতা করতে বলা হয়।রাসেল ও শামীমার আত্মীয়-স্বজনের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দিন বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।'''