English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩২

তিন বিভাগের বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
তিন বিভাগের বৃষ্টির সম্ভাবনা

গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়েছে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রভাব কিছুটা কমলেও তিন বিভাগের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকায় মেঘ থাকায় শীত কম পড়বে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামীকাল বুধবারের মধ্যে দেশের বেশির ভাগ এলাকার আকাশে মেঘ আর দৃষ্টিসীমাজুড়ে কুয়াশা বাড়তে পারে। খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু–একটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী দুই দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার রাজধানীসহ দেশের আরও কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাত খুব অল্প সময়ের জন্য সামান্য পরিমাণে হতে পারে। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এ ছাড়া রাজধানীর আকাশে সকালের দিকে মেঘের ঘনঘটা দেখা গেলেও দুপুর নাগাদ আকাশে মেঘ কম ছিল, রোদ ছিল বেশি।