ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
রেলকর্মীদের আন্দোলন স্থগিত
বাংলাদেশ রেলওয়েতে রানিং স্টাফদের মাইলেজ ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হয়েছে। রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেয়ার লিখিত আশ্বাসের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কর্মচারীরা।
রোববার (৩০ জানুয়ারি) রেল ভবনে বৈঠক শেষে রাত ৮টায় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মুজিবর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রেল সচিবের সঙ্গে আলোচনায় আমাদের দাবিগুলো বাস্তবায়নের লিখিত আশ্বাস দেয়া হয়েছে। এজন্য আগামীকাল সোমবার থেকে আমাদের পূর্বঘোষিত কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে।’
এবিষয়ে রেল সচিব ড. মো. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘আমাদের মধ্যে সৌহাদ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমরা তাদের দাবি-দাওয়াগুলো গুরুত্ব দিয়ে সমাধানের উদ্যোগ নেব। আমাদের আশ্বাসে তারা তাদের পূর্বঘোষিত আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে।’
রেল কর্তৃপক্ষের দেয়া আশ্বাসগুলোর মধ্যে রয়েছে-পেনশন ও আনুতোষিক সুবিধা আগের মতো বহাল রাখতে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ে নিষ্পত্তির উদ্যোগ নেবে। এছাড়া গত বছরের ৩ নভেম্বরের আগে যেসব রানিং স্টাফ অবসরে গেছেন তাদের আগের নিয়ম অনুযায়ী পেনশন ও আনুতোষিক সুবিধা নিশ্চিতে পদক্ষেপ নেয়া হবে।
এর আগে বিকেলে ৪টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে রেলওয়ের রানিং স্টাফ কর্মচারী ঐক্যপরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় রাত পৌনে ৮টায়।
বৈঠকে রেল সচিব রেলের উন্নয়নে সব কর্মচারীর অবদানের কথা তুলে ধরে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারীদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি রানিং স্টাফদের [ট্রেনচালক (লোকোমাস্টার), গার্ড ও টিকিট চেকার (টিটি), ট্রেন পরিচালক ও ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই)] কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান।
এক পর্যায়ে ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক মুজিবর রহমান বলেন, ‘অতীতে আমাদের দাবি-দাওয়া আদায়ে নানা ধরনের আশ্বাস পেয়েছি। এবার আমরা লিখিত আশ্বাস চাই।’
এর আগে মুজিবর রহমান বলেছিলেন, ‘প্রজ্ঞাপন বাতিল করে আগের নিয়মে মাইলেজ সুবিধা ও বেতন-ভাতা দিতে হবে। অন্যথায় আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব আমরা।’
জনবল সংকটে রানিং স্টাফরা সাধারণত ১৫ থেকে ১৮ ঘণ্টা টানা কাজ করেন। রেলওয়ে রানিং স্টাফদের যে অতিরিক্ত কাজ করতে হয়, ব্রিটিশ শাসনামল থেকে তা মাইলেজ নামে পরিচিত। এই সুবিধায় প্রতি ৮ ঘণ্টার জন্য এক দিনের বেতনের সমপরিমাণ টাকা পান তারা।
বাংলাদেশ রেলওয়েতে ১৮৬২ সালের আইন আজও বলবৎ রয়েছে। সে অনুযায়ী ট্রেনচালক, সহচালক, পরিচালক ও টিকিট চেকাররা বিশেষ এই আর্থিক সুবিধা পেয়ে আসছেন।
তবে গত বছরের ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শামীম বানু শান্তি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রানিং স্টাফরা এতদিন ধরে পেনশনে মাইলেজের জন্য যে অতিরিক্ত ভাতা পেতেন তা আর পাবেন না।
এরপর পেনশনে মাইলেজ ভাতা অন্তর্ভুক্তির দাবি আদায়ে আন্দোলনে নামেন রানিং স্টাফরা। এর অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি থেকে তারা ৮ ঘণ্টা অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকছেন।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


