English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০২২ ১৫:২২

যাত্রাবাড়ীতে বর্ষবরণের ফানুস থেকে আগুন

অনলাইন ডেস্ক
যাত্রাবাড়ীতে বর্ষবরণের ফানুস থেকে আগুন

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

পুলিশ ধারণা করছে ফানুস ওড়ানোর কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে একটার দিকে এ তথ্য নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, মাতুয়াইল এলাকার গনি সাহেব এর তৃতীয় তলার বাড়ির ছাদে পরিত্যক্ত লাকড়ির মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে নতুন বছর বর্ষবরণ করতে লোকজন আতশবাজির পাশাপাশি ফানুস ওড়াচ্ছে।   এইসব কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে সর্বশেষ জানা যায়, ঢাকার মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জে আগুনের ঘটনা ঘটেছে।