English Version
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১ ০৯:৪৭

শূন্য বয়স থেকেই চালু হচ্ছে এনআইডি

অনলাইন ডেস্ক
শূন্য বয়স থেকেই চালু হচ্ছে এনআইডি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, সরকার শূন্য বয়স থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চালুর পরিকল্পনা করেছে। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আনতে কিছু আইনি জটিলতা আছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগ এবং অপরটি সুরক্ষা ও সেবা বিভাগ। দুই বিভাগে ছোট-বড় মিলিয়ে বেশ কয়েকটি অনুবিভাগ করা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আরেকটি বিভাগ যুক্ত হয়েছে। সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। পরিকল্পিতিভাবে সামনের দিকে এগোনো হচ্ছে। এতে আরও কিছুদিন সময় লাগবে। তিনি আরও বলেন, আগে যারা ভোটার তাদেরই কেবল এনআইডি দেওয়া হতো। আমাদের নির্বাচন কমিশন ১৮ বছরের পর থেকে এনআইডি দিতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য বয়স থেকে এনআইডি চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসার কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।