English Version
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৪৭

বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব কবে চালু হবে জানাল প্রবাসী মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব কবে চালু হবে জানাল প্রবাসী মন্ত্রণালয়

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, আগামী তিন-চার দিনের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য করোনার নমুনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব চালু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়। এর আগে, প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মুনিরুছ সালেহীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনের এলাকা পরিদর্শন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকেল চারটায় প্রবাসীকল্যাণমন্ত্রী এবং সচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার পার্কিং ইয়ার্ডে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব স্থাপনের স্থান পরিদর্শন করেছেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।