English Version
আপডেট : ৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৩

ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমি তথ্য ব্যাংক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানিক ভাবে এটি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী একই সঙ্গে ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রমেরও উদ্বোধন করেন। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে আয়োজনটির সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।