English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০২১ ১৬:৫১

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপির শ্রদ্ধা

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ রবিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।