English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০২১ ১৫:১৯

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২০ কোটি ৬৯ লাখ

অনলাইন ডেস্ক
বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ২০ কোটি ৬৯ লাখ

বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৫০২ জন। শনিবার (১৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা তিন কোটি ৭৩ লাখ ৬৪ হাজার ৭০০ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন কোটি ২১ লাখ ৫৫ হাজার ৮২৭ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৩ লাখ ১৯ হাজার। সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেনের মতো দেশগুলো।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।