English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০২১ ১১:৫৪

ব্যাংক বন্ধ থাকবে না ১৯ আগস্ট

অনলাইন ডেস্ক
ব্যাংক বন্ধ থাকবে না ১৯ আগস্ট

আগামী ১৯ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল পবিত্র আশুরা উপলক্ষে। তবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে আশুরা ২০ আগস্ট নির্ধারণ হওয়ায় বাংলাদেশ ব্যাংক ছুটির তারিখও পরিবর্তন করেছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের (ডিওএস) নির্দেশনায় বলা হয়েছে যে, আশুরা উপলক্ষে ঘোষিত ছুটি ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।