English Version
আপডেট : ১৩ আগস্ট, ২০২১ ১০:২৬

১ লিটার তেলে ১০০ মি.মি. কম, পেট্রল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
১ লিটার তেলে ১০০ মি.মি. কম, পেট্রল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় ১ লিটার তেলে ১০০ মি.মি. কম দেয়ায় ‘সেবা গ্রীন ফিলিং স্টেশন’ নামের একটি পেট্রল পাম্পের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার (১২ আগস্ট) এ জরিমানা আদায় করেন। বিএসটিআই জানিয়েছে যে, সেবা গ্রীন ফিলিং স্টেশনের ১২টি ডিজেল, দু’টি পেট্রল ও পাঁচটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে তেল কম দেয়া হচ্ছিল। তারা প্রতি লিটারে প্রায় ১০০ মিলিমিটার তেল কম দিয়ে প্রতারণা করে আসছিল।