English Version
আপডেট : ৫ আগস্ট, ২০২১ ১১:৪৫

ট্রেন চালুর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
ট্রেন চালুর সিদ্ধান্ত

আগামী ১১ আগস্ট থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ পোস্টে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়।

যার মধ্যে রয়েছে- কোনো প্রকার ভাড়া বাড়ানো হবে না। প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে। সব অগ্রিম টিকিট যাত্রার পাঁচদিন আগে ক্রয় করতে পারবেন। অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়া যাবে না।

কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে। ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণের জন্য অনুরোধ করা হলো। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।

সেই পোস্টে আরও বলা হয়, বিশেষ প্রয়োজন ব্যতীত রেলভ্রমন করবেন না। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ব্যতীত কোন যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না। ঘরে থাকুন সুস্থ্য থাকুন। করোনা প্রতিষেধক টিকা গ্রহন করুন। নির্দিষ্ট বিনে ময়লা ফেলুন। আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।

উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে সারাদেশে চলছে কঠোর বিধিনিষেধ। আগামী ১০ আগস্ট শেষ হচ্ছে সেই বিধিনিষেধের মেয়াদ। সে অনুযায়ী আগামী ১১ আগস্ট থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।