English Version
আপডেট : ৫ আগস্ট, ২০২১ ১১:৩৩

পেছানো হল গণটিকা ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক
পেছানো হল গণটিকা ক্যাম্পেইন

দেশে চলমান কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর হয়েছে আগামী ১০ আগস্ট পর্যন্তু। আর কারণে ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া গণটিকা কার্যক্রম এক সপ্তাহ পেছান হলো।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর কারণে আগামী ১৪ই আগস্ট থেকে শুরু হবে গণটিকা কার্যক্রম। তবে ৭ তারিখে হবে পরীক্ষামূলক টিকাদান।