English Version
আপডেট : ৩ আগস্ট, ২০২১ ১২:৪০

লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু হয়েছে বৈঠক, কিছুক্ষণের মধ্যে আসবে ঘোষণা

অনলাইন ডেস্ক
লকডাউন নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু হয়েছে বৈঠক, কিছুক্ষণের মধ্যে আসবে ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে বিধিনিষেধ বাড়ানোর কথা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের সিনিয়র মন্ত্রীরা। বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ ও অন্যান্য স্টেকহোল্ডারের (অংশীজন) মতামত পর্যালোচনা করে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল ১১ টায় অনলাইনে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা শুরু হয়। সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। তা শেষ হবে ৫ আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধি-নিষেধ বৃদ্ধির আভাস পাওয়া গেছে।