English Version
আপডেট : ৩ আগস্ট, ২০২১ ১১:২৮

লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ, বাড়তে পারে আরও এক সপ্তাহ!

অনলাইন ডেস্ক
লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ, বাড়তে পারে আরও এক সপ্তাহ!

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদফতরের সুপারিশের পরিপ্রেক্ষিতে আরো ৭ দিন বিধি-নিষিধ বাড়ানো হতে পারে জানা গেছে। তবে এ সময়ে কিছু কিছু ক্ষেত্রে বিধি-নিষিধে শিথিল করা হতে পারে। এ লক্ষ্যে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। আজ মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হবে। এই সভা শেষে বিধি-নিষিধের ব্যাপারে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

সভায় ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। তা শেষ হবে ৫ আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কঠোর বিধি-নিষেধ বৃদ্ধির আভাস পাওয়া গেছে।