English Version
আপডেট : ২৯ জুলাই, ২০২১ ১৭:৫২

করোনার সাথে পাল্লা দিয়েছে ডেঙ্গু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকায়

অনলাইন ডেস্ক
করোনার সাথে পাল্লা দিয়েছে ডেঙ্গু, সর্বোচ্চ আক্রান্ত ঢাকায়

সারাদেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহে ৪ জনের মৃত্যু। ১৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই ১৮১ জন। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গতকাল ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন। আর ঢাকার বাইরে ৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৫৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫৭ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১১ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২ হাজার ৯৮ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫২৬ জন রোগী