English Version
আপডেট : ২৯ জুলাই, ২০২১ ১৭:৪৮

কঠোর লকডাউন: ঢাকায় রাস্তায় মানুষ ও যানবাহন বেড়েছে

অনলাইন ডেস্ক
কঠোর লকডাউন: ঢাকায় রাস্তায় মানুষ ও যানবাহন বেড়েছে

করোনাভাইরাসের ডেল্টা ধরনের পর দেশে সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যে ঢাকার রাস্তায় মানুষ ও যানবাহন চলাচল বেড়েছে।

দেশজুড়ে ১৪ দিনের কঠোর লকডাউনের সপ্তম দিনে বৃহস্পতিবার ঢাকার রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল যথেষ্ট পরিমাণে বেড়েছে। অনেককেই স্বাস্থ্যবিধি না মেনে প্রয়োজন ছাড়াই রাস্তায় বের হয়ে ঘোরাফেরা করতে দেখা যায়।

সম্পর্কিত খবরএসএমএসে জানা যাবে এনআইডি নম্বরবয়স ২৫ হলেই নেওয়া যাচ্ছে করোনা টিকাভারতে করোনায় মৃত্যু আরো ৬ শতাধিকঅনেক বেসরকারি অফিস তাদের নিজস্ব কর্মীদের পরিবহনের ব্যবস্থা করায় যানবাহন চলাচল বেড়েছে। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী রাস্তায় গণপরিবহন বন্ধ ছিল। লকডাউনে লোকজন রিকশায় তাদের গন্তব্যে পৌঁছতে দেখা গেছে।

ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ‘রাস্তায় যানবাহনের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা প্রত্যেক যানবাহন চেক করছি। যারা বৈধ কারন ছাড়া রাস্তায় বের হয়েছে তাদের জরিমানা করা হচ্ছে এবং লকডাউন বিধি লঙ্ঘনের দায়ে মামলা দেয়া হচ্ছে।’

এদিকে, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মাঝে একদিনেই শনাক্ত হয়েছে আরও ১৬ হাজার ২৩০ জনের। গত দিন সর্বোচ্চ মৃত্যুর পর গেলো ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৭ জনের। এর মাধ্যমে দেশে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়াল।

বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৬ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।