English Version
আপডেট : ২৭ জুলাই, ২০২১ ১২:২৭

করোনা মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রী দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
করোনা মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রী দিল যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে জরুরি চিকিৎসা সামগ্রীর একটি বিশেষ চালান হস্তান্তর করেছেন যুক্তরাষ্ট্রের শার্জে দ্য‘ফেয়ার জোঅ্যান ওয়াগনার এবং ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। গতকাল সোমবার (২৬ জুলাই) এ চালান হস্তান্তর করা হয়। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং স্বাস্থ্যসেবা অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

এই চিকিৎসা সামগ্রীগুলো যৌথভাবে অনুদান হিসেবে পাঠিয়েছে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও প্রজেক্ট কিওর নামের একটি মার্কিন এনজিও। এই দফায় সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে সরবরাহ করা হয়েছে ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভ্যারিয়েবেল পজিটিভ এয়ার প্রেশার (ভিপিএপি) ইউনিটসহ অন্যান্য অক্সিজেন সরবরাহ ও যন্ত্রের খুচরা যন্ত্রাংশ। এছাড়া আছে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে করোনা আক্রান্তদের সহায়তার জন্য কেএন ৯৫ এবং এন ৯৫ মাস্কসহ ৪৫ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম।

ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য শেভরন, এক্সেলারেট এনার্জি, মেটলাইফ এবং এইচএসবিসি বাংলাদেশ এবং একে সক্রিয় সহযোগিতা করেছে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস, এইএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এইএসএআইডি), ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবা অধিদপ্তর এই উদ্যোগটি বাস্তবায়ন করেছে।