English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৫:৫৮

সরকারি চাকরি সংশোধন আইনের খসড়া অনুমোদন

অনলাইন ডেস্ক
সরকারি চাকরি সংশোধন আইনের খসড়া অনুমোদন

সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২১-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জানা গেছে, ২০০৭ সালে প্রথম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় সরকারি কর্মচারী আইনের খসড়া তৈরি করা হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এটি নিয়ে পর্যালোচনার পর ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ প্রণয়নের জন্য উদ্যোগ নেয় সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বায়ত্তশাসিত কয়েকটি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের অবসরের বিষয়টি এ আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। বিষয়টি স্পষ্ট করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। এছাড়া আইনে বেশ কয়েকটি করণিক ভুলও ধরা পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ভুলগুলো হলো- ১, ৪৮ ও ৫০ ধারায়। যা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।