English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১০:৪০

দুপুরে করোনার টিকা নেবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
দুপুরে করোনার টিকা নেবেন খালেদা জিয়া

রাজধানীর গ্যাস্ট্রোলিভার হসপিটালে (শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল) করোনার টিকা নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার (১৯ জুলাই) দুপুরে মহাখালীতে অবস্থিত হাসপাতালটিতে গিয়ে টিকা নেয়ার কথা রয়েছে তার। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বিডি২৪লাভকে এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দুপুর ২টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনার টিকা নিতে যাবেন।