English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৬:১২

প্রচণ্ড গরমে ছটফট করতে করতে মারা গেল ২৭ মণের গরুটি

অনলাইন ডেস্ক
প্রচণ্ড গরমে ছটফট করতে করতে মারা গেল ২৭ মণের গরুটি

আশুলিয়ায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে ছটফট করতে করতে মারা গেছে ২৭ মণ ওজনের একটি গরু। শুক্রবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় ট্রাকের মধ্যেই গরুটির মৃত্যু হয়। এ সময় অসুস্থ হয় আরও পাঁচটি গরু।

মুকুল হোসেন নামের এক ব্যক্তি বৃহস্পতিবার ছয়টি গরু নিয়ে পাবনার সাথিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে টাঙ্গাইলে অনেক যানজট শুরু হয়। বাইপাইল আসতে ১৫ ঘণ্টা লেগে যায়। বাইপালে এসে তার ২৭ মণের গরুটি গরমে অসুস্থ হয়ে ছটফট করতে থাকে। পরে ট্রাকের মধ্যেই মারা যায় গরুটি। 

গরুর মালিক মুকুল হোসেন বলেন, এলাকায় গরুটার দাম উঠছিল সাড়ে পাঁচ লাখ টাকা। আমি ভালো দামে বেচার আশায় ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই গরুটি মারা গেল। এতে আমার আমার অনেক ক্ষতি হয়ে গেল।