English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১৭:৩৫

প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে পোস্ট, পোস্ট মুছে ফেলতে বিটিআরসিকে নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে পোস্ট, পোস্ট মুছে ফেলতে বিটিআরসিকে নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ চেয়ে পোস্ট দেয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পাশাপাশি তার এ সংক্রান্ত পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১৫ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আগামী ৮ আগস্ট আপিল বিভাগে উপস্থিত হয়ে প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে পোস্ট দেয়ার বিষয়ে ওই আইনজীবীকে ব্যাখ্যা দিতে হবে।

ব্যারিস্টার আশরাফুল ইসলামের ফেসবুক পোস্ট আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, মাই লর্ড, একটি বিষয় আপনাদের নজরে আনতে চাই। একজন আইনজীবী প্রধান বিচারপতির পদত্যাগ চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরপর ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফের ফেসবুক পোস্ট পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বেঞ্চ ওই আইনজীবীর সব ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেন।